শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:১২ পিএম, ২০২২-০৫-১৮
ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিওবার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পা জানান যে, তার ঢাকাযাত্রার সময় ২৮ জুলাই। আয়োজনে শুধু অতিথি নয়, তাকে পারফর্ম করতেও দেখা যাবে।
জানা গেছে, একটি পাঁচ তারকা হোটেলে 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এই বলিউড সুন্দরী। অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি।
মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে বলেন, 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিওবার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। আমাদের বিশ্বাস দারুণ একটি অনুষ্ঠান তিনি উপহার দেবেন।’
এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন ‘ধড়কন’ নায়িকা।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই অভিনয় থেকে দূরে শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited